বাংলাদেশকে হত্যা করা হলো বাংলাদেশের বুকে

মনিরুল মোমেন
১৫ আগস্ট ২০২২, ০০:০২আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০০:০২

পনেরোই আগস্ট ভোরবেলা 
একটি রক্তনদী এসে মিশেছিল বত্রিশ নম্বর বাংলাদেশে। 
বারুদের স্রোতে কানকা ভাসিয়ে একঝাঁক লেমন হাঙর ছুটে এসেছিল 
বুলেটের মতো দাঁত নিয়ে। 
কদাকার শকুনের জলপাইডানা 
কবরের মতো অন্ধকার বুনেছিল ভোরের শরীরে। 

সাত কোটি মানুষের চৌদ্দ কোটি চোখ নিয়ে 
বাংলাদেশ তখন উজানের স্বপ্নঘুমে, 
বকের ডানা থেকে উড়ালবিদ্যা শিখে নক্ষত্র ছোঁয়ার নভোচারী। 

ভোরের নরমে মাথা রেখে ঘুমঘোরে অচেতন আমাদের ভালোবাসাগুলো। 
ছাপ্পান্ন হাজার বর্গমাইল হৃদয় নিয়ে 
মায়াগন্ধে সুবাসিত আমাদের নির্মাণকলার ঋষি। 

অকস্মাৎ বুলেটের নির্মম আঘাত 
খানখান করে দিলো বাংলাদেশের হৃদয়! 
হৃৎপিণ্ডের রক্তে লাল হলো তেরোশত নদী, 
টেকনাফ থেকে তেতুলিয়ার সড়কগুলো 
খরস্রোতা হতে হতে লাল করে দিলো বঙ্গোপসাগরের শরীর! 
সুন্দরবনের প্রতিটি বৃক্ষের পাতা 
রক্তজবা হয়ে ঝরে গেল ইতিহাসের পৃষ্ঠায়। 
আলোকিত সূর্যের শরীর ঢেকে গেল শিশিরের লালে। 

বাংলাদেশকে হত্যা করা হলো বাংলাদেশের বুকে! 
লাল-সবুজের সফেদ কফিনে পুরে 
মাটিচাপা দেওয়া হলো ত্রিশ লাখ শহিদের রক্তঋণে কেনা স্বাধীনতা। 

শহর, বন্দর, গ্রাম, গঞ্জ, হাট, জনপদ, লোকালয় থেকে 
রাতের কান্নার মতো ধ্বনিত হতে লাগল অস্তিত্ব হারানোর মাতম।

/জেডএস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী