মরণ রে তুঁহু মম শ্যাম সমান ।। সালেহা চৌধুরী

.
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৭

মরণ রে তুঁহু মম শ্যাম সমান ।। সালেহা চৌধুরী
একটি ক্লাসে গরুর রচনায় সব ছেলেপুলে দুই তিন চার পেয়েছে। কেবল একজন পেয়েছে দশে দশ। ছেলেপুলেরা স্যারকে প্রশ্ন করে—আমরা এত কম নম্বর পেয়েছি আর ও পেয়েছে দশে দশ। কী এমন লিখেছে অত্রি যে আপনি ওকে দশে দশ দিয়েছেন। আমরা জানতে চাই স্যার, ওর রচনা কেমন করে এত মার্ক পেল।
জানতে চাও কেনো? স্যার বলেন—কী শিখিয়েছি তোমাদের। রচনা লিখলে তার ভেতরে ‘কোটেশন’ দিতে হয়। তোমরা কেউ কোটেশন দাওনি। কেবল অত্রি দিয়েছে। তাই দশে দশ। ছেলেপুলেরা সমস্বরে বলে—স্যার গরুর রচনায় কি কোটেশন দেব?
কেনো অত্রি তো দিয়েছে।
ছেলেরা শুনতে চায় গরুর রচনায় অত্রি কী কোটেশন দিল।
স্যার এবার ওর রচনা পড়তে শুরু করেন। শেষাংশে অত্রি লিখেছে—গরু দুধ দেয়, গরুর মাংস খাওয়া যায়, গরুর গোবর দিয়ে সার হয়, ঘুঁটেও হয় যা জ্বালানির কাজে লাগে, চামড়া দিয়ে জুতো, ব্যাগ, সুটকেস এইসব হয়, বিদেশে চামড়া পাঠিয়ে টাকা আয় হয়, গরুর শিং-এর চিরুনিও ভালো। আমার মায়ের একটি শিং-এর চিরুনি আছে। কোরবানি ঈদে গরু জবেহ করা যায়। আর গরুর হাল দিয়ে জমি চাষ হয়। গরুর গাড়িতে চেপে এখানে ওখানে যাওয়া যায়। গরু আমাদের বন্ধু। এত যে ভালো গরু তবু তার মৃত্যু আছে। তাইতো কবি বলেছেন—মরণ রে তুঁহু মম শ্যাম সমান।

আরো পড়ুন—

পিছনের আয়নায় সামনের আয়না ।। প্রশান্ত মৃধা

জেড.এস.
সম্পর্কিত
সর্বশেষ খবর
যন্তুর মন্তরে রাহুলকে টেনেহিঁচড়ে বাসে তুললো পুলিশ, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ
যন্তুর মন্তরে রাহুলকে টেনেহিঁচড়ে বাসে তুললো পুলিশ, রাস্তায় শুয়ে প্রিয়াঙ্কার প্রতিবাদ
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
আজ রাত থেকে সমুদ্র-নদীতে ইলিশ ধরা বন্ধ
মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে মজুরি বৃদ্ধির হার
মূল্যস্ফীতি বেড়েছে, কমেছে মজুরি বৃদ্ধির হার
হামজা-শমিতদের নিয়ে কিছু বলতে নারাজ ক্রুইফ, তবে...
হামজা-শমিতদের নিয়ে কিছু বলতে নারাজ ক্রুইফ, তবে...
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি