ঈদসংখ্যা

সমস্ত বিরান ভূমি ।। চাঁদনী মাহরুবা

চাঁদনী মাহরুবা 
১২ জুন ২০২৪, ১৬:২৯আপডেট : ১২ জুন ২০২৪, ১৬:২৯

প্রাচীন গীর্জার কাছে বসে থাকি শুশ্রূষা নিয়ে

এমন তীব্র শীতল দিনে মনে হয়,
ক্রুশের ব্যথা থেকে অধিক শোকাতুর মার্সিয়া বেজে চলেছে যিহুদীয়া জুড়ে...
দেবদারু গাছেদের ছায়ায়, চোখের উজ্জ্বলতা ম্লান হয় ধীরে...
প্রার্থনাগীত ভেঙে গেলে, কখনো ভেবো না গাঢ় হয়ে আসা পুনরুত্থানের কথা।
ক্রুশ তুলে নেয়ার পথে তারে একাই যেতে দিও!
আমাদের সকল নিরাময় জড়ো হচ্ছে জেসাসের শোকগাথায়!
তার ক্ষতের ছাপ ঘন হয়ে আসে, ফুটে থাকা অ্যানিমোন ফুলের বুকে।

হাওয়ায় বাড়ছে মাংসের গন্ধ

আমাকে যতটা কাটো মাংসের আদলে, তার ঢের বেশি রামপ্রসাদ এই শরীর!
শালিকের ঘুম ভাঙা চোখে ফোটা গ্রীষ্মের দুপুর।
আমাকে চেয়ে দেখো আবছায়া।
কলতলার জলের শব্দের মতন
ভেঙে পড়ছে নিখুঁত!
স্তনের অধিক নরম যে সরযু নদী, তারে মনে রেখো ক্ষুধাতুর দিনে।
মাংসের দোকানে গেলে কখনো, আমাকে ভুলিও।
কিনে এনো আনখা লাল...

বিষণ্ন মৃত্যুস্মৃতি নিয়ে চা-আলাপ

১.

কবর থেকে ধীরে মুছে যাচ্ছে জন্মদাগ!
গ্রীষ্মের সামান্য আগে...
এখন শীত নাই তবু বুকের মধ্যে শীতরাত্তির।
আমার দিকে তাকায় আছে সমস্ত বিরান ভূমি...
আজানের সাথে কিছু বিষাদাক্রান্ত ধুলা ছাড়া
এখানে আর কেউ আসে না। 
মাহরুবা...
মানুষ কীভাবে ঘুমায় একা?

২.
তখন শরৎকাল অথবা শরৎও ফুরাইতেসে আমার মতন।
তাহাজ্জুদ নামাজের দিকে কাত হয়ে শুয়ে আছে সমস্ত ব্যথা। দুধের বলক থেকে ঝরতেছে মায়াবিলাপ!

শীল কড়ই গাছের নিচে আজন্ম অপেক্ষা নিয়া বইসা থাকব বলে আমি হাঁটতেছি আলুথালু পথ...
মাহরুবা,
আমার ব্যথার শরিকানা হইতে কেউতো আসে নাই তুমি ছাড়া!

এমন থমথমে ভোর কখনো আসে নাই আর এই মফস্বলে...
পৃথিবীর সবথেকে বিষণ্ন কবি, যার চোখ ছিল অলক্ষ্যে ফুটে থাকা বেতফল।
পৌঁছাবার তাড়া নিয়ে তিনিও চলে গেছেন কোথাও!

ফেরা হয় না ,তবু ফেরার পথের পাশে দুভাগ হয়ে পরে রয় অনন্ত বীতশোক।

/জেড-এস/
সম্পর্কিত
ক‌বি শামীম রেজা‌র ক‌বিতা নি‌য়ে পিএইচ‌ডি করলেন ভারতীয় গবেষক
এই বেঁচে থাকা কিংবা মরে যাওয়া
চেনা দুই পুরুষ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম