‘অন্যরকম ঈদ’ আয়োজন ইউল্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২০, ০২:১৯আপডেট : ২৯ মে ২০২০, ০২:২২

‘অন্যরকম ঈদ’ আয়োজন ইউল্যাবের ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ‘অন্যরকম ঈদ’ শিরোনামে অনলাইনে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করে। গত ২৫ মে ঈদের দিন সকালে এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৮ মে) ইউল্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের এই ভিন্নরকম আয়োজনে ইউল্যাব সংস্কৃতি সংসদ, ইউল্যাবের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা সংগীত পরিবেশন করেন এবং সবাই ঈদ পালনের অভিজ্ঞতা বিনিময় করেন।
করোনাভাইরাস সংক্রমণের ফলে ঘরে বসেই সামনাসামনি অনুষ্ঠান দেখার কিছুটা আমেজ ঈদের দিনটিকে ঘিরে ভিন্ন মাত্রা এনে দেয়। সবাই ঘরে বসে পরিবার-পরিজন নিয়ে এই অনুষ্ঠানে অংশ নেন এবং উপভোগ করেন।
ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপাচার্য বলেন ‘এই মহামারি সারাবিশ্বের জন্য যেমন হুমকি, তেমনি আমাদেরও নতুনভাবে অনেক কিছু ভাবতে শিখিয়েছে, খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দ্বার। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে, মোকাবিলা করতে হবে সব চ্যালেঞ্জ।’
অনুষ্ঠান পরিচালনা করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান এবং সঞ্চালনা করেন ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও ক্যারিয়ার সার্ভিসেস অফিসের পরিচালক ও ইউল্যাব স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক দিলারা আফরোজ খান রুপা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউল্যাব এর উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তুজা, রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব.) প্রমুখ।

/এসএমএ/এমআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম