৫ এপ্রিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

চবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ এপ্রিল। ৩০ এপ্রিল পর্যন্ত আবেদন প্রক্রিয়া শেষে ২ মে পর্যন্ত টাকা জমা দেওয়ার সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। এবার আবেদনের যোগ্যতা হিসেবে প্রতি ইউনিটে ০.৫০ হারে জিপিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার ও ভর্তি কমিটির সচিব এস.এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়ার তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ এপ্রিল সকাল ১১ টা থেকে ৩০ এপ্রিল রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি ২ মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে। আর আগামী ২২ জুন থেকে ২৪ জুন, ২৮ জুন থেকে ১ জুলাই ও ৫ জুলাই থেকে ৮ জুলাই তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইটে (https://www.admission.cu.ac.bd) পাওয়া যাবে।

এদিকে আবেদনের যোগ্যতা বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস.এম. সালামত উল্ল্যা ভুঁইয়া। তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ০.৫০ হারে জিপিএ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশ্নোত্তরের মান এবং জিপিএ নাম্বার পূর্বের ন্যায় বিদ্যমান থাকবে। প্রতিবারের মতো এবারও প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অনুষ্ঠিত হবে। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কয়েক ধাপে পরীক্ষা হতে পারে।

/এনএ/
সম্পর্কিত
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু