লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে রাবিতে প্রতিবাদ

রাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৭আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৭

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে মুখে কালো কাপড় বেঁধে তারা এই প্রতিবাদ জানান।

প্রতিবাদী এই সমাবেশে শিক্ষক, শিক্ষার্থীরা ‘লেখক মুশতাকের হত্যাকারী রাষ্ট্র’, ‘লেখক মুশতাকের হত্যাকাণ্ডের বিচার চাই’, ‘কথা বলার অধিকার চাই’, ‘ডিজিটাল নিরাপত্তা আইন মানি না’, প্রভৃতি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেন, 'লেখক মুশতাকের এই মৃত্যুর পুরো দায়ভার রাষ্ট্রের। প্রত্যেকটা লাশের হিসেবের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। জবাবদিহিতার বাইরে যেন কোনও লাশ না থাকে। আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন মানছি না।'

কর্মসূচিতে নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, ফোকলোর
বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, শিক্ষার্থী আব্দুল মজিদ, আমানউল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী