রাবিতে স্থানীয় সরকার বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন

রাবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ২১:২১আপডেট : ০৩ মার্চ ২০২১, ২১:২১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্থানীয় সরকার ব্যবস্থাপনার উপর লিখিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার (৩ মার্চ ) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘বাংলাদেশ স্থানীয় সরকার: বাস্তবতা, অংশগ্রহণ ও অগ্রাধিকার’ শীর্ষক বই-এর বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

স্থানীয় সরকার ও ইউএনডিপিসহ কয়েকটি সংস্থার অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিসের (আইবিএস) ১২ জন গবেষক এই বইটি লিখেছেন। গবেষকরা ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে স্থানীয় সরকারের কাজের ওপর সরেজমিনে জরিপ চালিয়ে বইটি লিখেছেন। এতে স্থানীয় সরকারের মাধ্যমে তৃণমূলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনায় আইনের প্রয়োগ, সমস্যা, চ্যালেঞ্জ ও সমাধানের করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান বলেন,‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সুশাসনের বিকল্প নেই। দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে স্থানীয় সরকারে মাধ্যমে, ইউনিয়র পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা এবং উপজেলা পরিষদ থেকে। এক্ষেত্রে গবেষকরা স্থানীয় সরকার পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় সে সমস্যা, চ্যালেঞ্জের কথা বলছেন এবং এর যে সমাধান দিচ্ছেন, তা আমলে নিয়ে কাজ করতে হবে। তবেই স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ সহজ হবে।'

উপাচার্য বই সংশ্লিষ্ট গবেষক ও কলাকুশলী এবং রাবি আইবিএস কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন। আগামী দিনে এ ধরনের গবেষণা কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আইবিএস এর পরিচালক অধ্যাপক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, স্থানীয় সরকারের অতিরিক্ত সচিব (ইউপি ব্রান্স) মুস্তাকিম বিল্লাহ ফারুকিসহ আরও অনেকে। এর আগে অনুষ্ঠানের শুরুতে বইটির সংক্ষিপ্ত রিভিউ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসমা সিদ্দীকা এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতানা মোস্তাফা খানম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী