প্রথম দিনেই সেশনজট নিরসনে জোর দিলেন হাবিপ্রবি উপাচার্য

হাবিপ্রবি সংবাদদাতা
০৫ জুলাই ২০২১, ০১:১২আপডেট : ০৫ জুলাই ২০২১, ০১:১২

প্রথম কার্যদিবসে সেশনজট নিরসনে অনলাইন পরীক্ষার ওপর জোর দিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

রবিবার (৪ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সঙ্গে উপাচার্যের প্রথম কার্যদিবসের আলোচনায় বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় করোনানাকালীন সময়ে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি কীভাবে পুষিয়ে নেওয়া যায় এ ব্যাপারে দিকনির্দেশনা দেন নতুন উপাচার্য। 

আলোচনা সভায় উপাচার্য ড. এম কামরুজ্জামান বলেন, ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে আমি সব অনুষদের ডিনদের সহযোগিতা চাই। আমাদের যে সম্পদ আছে, এটা দিয়েই শুরু করতে হবে। আর সময়ক্ষেপণের সুযোগ নেই।

আলোচনা সভায় উপাচার্য অনলাইন পরীক্ষার নীতিমালা প্রণয়ন কমিটিকে আগামী ৭ জুনের মধ্যে সুপারিশ প্রদানের জন্য অনুরোধ জানান। অনলাইন পরীক্ষার ব্যাপারে দ্রুত একটি জরুরি একাডেমিক কাউন্সিলের সভা করারও ঘোষণা দেন তিনি। এছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সেবা দ্রুত ও সহজ করার ওপর জোর দিয়েছেন।

উল্লেখ্য, সব অনুষদের ডিন আলোচনা সভায় যুক্ত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার এবং রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. ফজলুল হক।

/এএম/
সম্পর্কিত
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম