বিশ্ববিদ্যালয় খুলে পরীক্ষার তারিখ ঘোষণার দাবি

জবি প্রতিনিধি 
২৬ আগস্ট ২০২১, ২১:২৪আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:২৪

দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে জবি ক্যাম্পাসের শান্ত চত্বর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 

এ সময় দ্রুত ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনা টিকার বুথ স্থাপন, গুচ্ছ ভর্তি পরীক্ষার ফি হ্রাস এবং দ্রুত সময়ের মধ্যে জবির নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সিট বরাদ্দ করে ছাত্রীদের হলে তোলার দাবি জানান তারা।

ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী আলিম দেওয়ান বলেন, দেড় বছরেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হয়ে গেছে। প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে খোলা যায় সে জন্য একটি যৌক্তিক রোডম্যাপ তৈরি করা। এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া আর পরীক্ষা গ্রহণ ছাড়া বিকল্প নেই।

মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফাতেমা মেঘলা বলেন, প্রশাসন ছাত্রী হলের বরাদ্দ নিয়ে অনেকদিন ধরে লুকোচুরি করছে। উদ্বোধনের এতদিন পেরিয়ে গেলেও হলের সিট বরাদ্দ ও নীতিমালা ঠিক করতে না পারা প্রশাসনের দৈন্যাবস্থা সামনে এনেছে। আমরা দ্রুত হলের নীতিমালা ও সিট বরাদ্দ চাই।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম