রাবির ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৪:৪৪আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। রবিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ru.ac.bd) এই ফল প্রকাশ করা হয়।

‘সি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক একরামুল হামিদ বাংলা ট্রিবিউনকে জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী ১৩ অক্টোবর দুপুর ১২টা থেকে ১৮ অক্টোবর রাত ১২টার মধ্যে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। এই সময়ের মধ্যে বিষয় পছন্দক্রম ফরম পূরণ না করলে ভর্তির জন্য কোনোভাবেই বিবেচিত হবে না।

পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রম অনুসারে প্রথম নির্বাচন তালিকা আগামী ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ হবে। প্রথম প্রকাশিত মেধা তালিকার শিক্ষার্থীদের ২৫ থেকে ২৮ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন ভর্তির সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এ ছাড়া ভর্তির সময় প্রার্থীকে পরীক্ষার কক্ষে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, বিষয় পছন্দক্রম ফরমের প্রিন্ট কপি, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল মার্কশিট ও এইচএসসির মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম