২০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসে আটক যুবক

জাবি প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২১, ২১:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২১:১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অন্যের হয়ে ভর্তি পরীক্ষা (প্রক্সি) দিতে আসায় শিপন তহিদুল হাসান (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার পঞ্চম শিফট চলাকালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তাকে আটক করা হয়।

আটক শিপন নিজেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার হাটুরিয়া গ্রামে।

আটকের পর শিপন সাংবাদিকদের বলেন, ‘২০ হাজার টাকার বিনিময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষার্থীর সঙ্গে পরিচয় একটি কোচিং সেন্টারে।’

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান সাংবাদিকদের বলেন, নাজমুল হক নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসেন শিপন। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন তিনি। পঞ্চম শিফটের সময় তাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অন্যের হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। তিনি এখন আমাদের জিম্মায় আছেন, ভ্রাম্যমাণ আদালতও আছেন। তার ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী