হাবিপ্রবির ক্লাস-পরীক্ষা চলবে অনলাইনে, খোলা থাকবে হল

হাবিপ্রবি প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২২, ২৩:১৬আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২৩:১৬

ফের দেশে ঊর্ধ্বমুখী করোনাভাইরাসের সংক্রমণ। এটি মোকাবিলায় দুই দফায় বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

জাতীয় সিদ্ধান্ত অনুসরণ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সব ক্লাস ও পরীক্ষা কার্যক্রম অনলাইনে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে খোলা থাকবে আবাসিক হল।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ।

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা যে যেখানে আছে, সেখানেই যেন নিরাপদ থাকে এবং স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করে। সেশনজট নিরসনে ক্লাস ও পরীক্ষা অনলাইনে চলবে। আবাসিক হলগুলো খোলাই থাকবে, তবে জনসমাগম এড়ানোর জন্য টিএসটির নিচতলা বন্ধ রাখার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহনের জন্য সব বাস চলাচল বন্ধ থাকবে। আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যঝুঁকিতে না পড়ে, সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ