শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে ঢাকায় শাবির ৫ শিক্ষক

শাবি প্রতিনিধি 
২২ জানুয়ারি ২০২২, ০৮:৪০আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৮:৪৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে ঢাকায় এসেছেন পাঁচ শিক্ষকের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে শাবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উপাচার্যের পদত্যাগ দাবিতে চলমান সপ্তাহব্যাপী আন্দোলনে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক নেই। পরিস্থিতি স্বাভাবিক করতেই শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কথা বলতে এসেছি। বিভিন্ন বিভাগের পাঁচ সদস্যের একটি দল রাতেই ঢাকায় পৌঁছেছি। শনিবার (২২ জানুয়ারি) শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে।’

প্রতিনিধি দলে আরও রয়েছেন—শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুহিবুল আলম, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, অ্যাপ্লায়েড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম।

এদিকে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিলেও ঢাকায় গিয়ে আলোচনায় বসা সম্ভব না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তারা ঢাকায় আসতে পারবেন না বলে জানান।

এর আগে, শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আলোচনায় বসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। এতে সম্মতিও জানিয়েছেন আন্দোলনরতরা। তবে ভার্চুয়ালি কিংবা সরাসরি শিক্ষামন্ত্রীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন—

ঢাকায় যাবেন না আন্দোলনকারীরা, শিক্ষামন্ত্রীকে বিকল্প প্রস্তাব

‘যেকোনও উপায়ে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি বসতে চান শিক্ষামন্ত্রী’

/এসএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান