ভুল কেন্দ্রে এসেও পরীক্ষার সুযোগ পেলেন ৮০ শিক্ষার্থী

জবি প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ১৫:২৮আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৫:২৮

গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে ৮০ জন পরীক্ষার্থী ভুল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে চলে আসেন। তবে মানবিক বিবেচনায় তাদের ওই কেন্দ্রে পরীক্ষা নিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার (৩০ জুলাই) ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছের বিজ্ঞান বিভাগের পরীক্ষায় এ ঘটনা ঘটে। মূলত কেন্দ্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বাছাই করলেও ঢাকার আট কেন্দ্রে পরীক্ষার আয়োজন করে কর্তৃপক্ষ। এতেই ঘটে বিপত্তি। কেন্দ্র না দেখেই উপস্থিত হন তারা। এসব শিক্ষার্থীর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে বিশেষ ব্যবস্থাপনায় ওই পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

ভুক্তভোগী একাধিক পরীক্ষার্থী জানান, ওয়েবসাইটে কেন্দ্র চেক করার বিষয়টি জানা ছিল না তাদের। ফলে কেন্দ্র বাছাইয়ের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্ণয় করায় তারা উপস্থিত হন ভুল কেন্দ্রে। তবে পরীক্ষার সুযোগ পেয়ে খুশি তারা।

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘৮০ জন পরীক্ষার্থী কেন্দ্র চেক না করে আমাদের এখানে চলে এসেছিল। মানবিক বিবেচনায় তাদের পরীক্ষা নেওয়া হয়েছে। ওই সময় তাদের অন্য কেন্দ্রে পাঠানো হলে পরীক্ষা দিতে পারতো না। তাই আমরা তাদের সুযোগ দিয়েছি।’

প্রসঙ্গত, দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ (শনিবার) থেকে শুরু হয়েছে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা। বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র বাছাই করা প্রায় ৬৫ হাজার শিক্ষার্থী ঢাকার আট কেন্দ্রে অংশ নেন।

ঢাকায় গুচ্ছের কেন্দ্র হিসেবে ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, নটরডেম কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স, ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

/এসএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম