গুচ্ছের ফলাফল পুনর্নিরীক্ষণে আবেদন ৪ সেপ্টেম্বর পর্যন্ত  

জবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৭:২০আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৭:২০

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া শেষ হবে ৪ সেপ্টেম্বর।
 
বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার। 

শিক্ষার্থীরা গুচ্ছের অফিশিয়াল ওয়েবসাইট gstadmission.ac.bd থেকে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদন ফি দিতে হবে দুই হাজার টাকা। তবে পুনর্নিরীক্ষণ শেষে কোনও আবেদনকারীর ফলাফল পরিবর্তন হলে আবেদন ফি ফেরত দেওয়া হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে।  

অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, ‘৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। বিস্তারিত আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে।’

উল্লেখ্য, গত ৩০ জুলাই বিজ্ঞান ইউনিট, ১৩ আগস্ট মানবিক ইউনিট এবং ২০ আগস্ট বাণিজ্য ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর। বিজ্ঞান ইউনিটে পাসের হার ৫৫.৬৩ শতাংশ, মানবিক ইউনিটে পাসের হার ৫৬.২৬ শতাংশ এবং বাণিজ্য ইউনিটে পাসের হার ৫৯.৪৫ শতাংশ।

/টিটি/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের