৪১ শিক্ষার্থীর ফল স্থগিতের প্রতিবাদে মানববন্ধন

যশোর প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের পরীক্ষার খাতায় ‘অনিয়মের’ অভিযোগে ৪১ শিক্ষার্থীর ফল স্থগিতের প্রতিবাদ জানানো হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্ত করে দ্রুত ফল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন তিনটি কলেজের শিক্ষার্থীরা। রবিবার (৪ আগস্ট)  দুপুরে যশোর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, রিপোর্টেড (অভিযুক্ত) ফলের সবাই ঝিকরগাছা মহিলা কলেজ কেন্দ্রের ৩১২ নম্বর কক্ষের পরীক্ষার্থী ছিলেন। সবার ফল প্রকাশ হলেও এসব শিক্ষার্থীর মোবাইল ফোনে পাঠানো ফলের খুদেবার্তায় ‘বহিষ্কার/রিপোর্টেড’ জানানো হয়।

শিক্ষার্থীরা তৃতীয় বর্ষের ওই পরীক্ষায় অংশ নেন ২০২০ সালের মার্চ মাসে। মাসব্যাপী এ পরীক্ষা কোনও অভিযোগ ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

মানববন্ধনে মশিয়ূর রহমান কলেজের শিক্ষার্থী শারমিলি আক্তার বলেন, ‘প্রথম বর্ষে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করি। দ্বিতীয় বর্ষেও প্রথম শ্রেণির ফল আসে। এবার তৃতীয় বর্ষের পরীক্ষাও অভিযোগ ছাড়াই ভালোভাবে দিয়েছি। এখন ফলই আটকে দেওয়া হয়েছে।’

একই কলেজের শিক্ষার্থী আনোয়ার জাহিদ বলেন, ‘কলেজ বা কেন্দ্রের ভুলের জন্য যদি আমাদের পরীক্ষার ফলে সমস্যা হয়, তাহলে বিষয়টি হতাশাজনক। আমরা দ্রুত এর সমাধান চাই।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী সর্দার মেহেদী হাসান, ইমন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় ফল প্রকাশ করে। ফল আটকে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ২৮ জন ঝিকরগাছা সরকারি শহীদ মশিয়ূর রহমান কলেজের, ১০ জন বাগআঁচড়ার ডা. আফিল উদ্দিন কলেজের এবং ৩ জন নাভারণ ডিগ্রি কলেজের।

/এনবি/এমএএ/
সম্পর্কিত
ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন’ ২৮ নভেম্বর, প্রধান অতিথি তারেক রহমান
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষকসহ ৩২ শিক্ষার্থী নিহত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
আইল্যাশ এক্সটেনশন ব্যবহারে চোখের ক্ষতি? থাকুন সতর্ক
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের নন-ক্যাডার কর্মীদের এমপিও ইনডেক্স বাতিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান