আমরণ অনশনের ঘোষণা ঢাবির সেই শিক্ষার্থীর

ঢাবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৭আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রশাসনিক জটিলতায় সৃষ্ট নানা রকম হয়রানি বন্ধে ৮ দফা দাবিতে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লাহ দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপাচার্যের কার্যালয়ে শিক্ষার্থীদের গণস্বাক্ষর ও অভিযোগ নিয়ে গেলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেছেন বলে অভিযোগ তার।

হাসনাত আব্দুল্লাহ নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘ভিসি স্যারের অসহযোগিতামূলক আচরণের প্রতিবাদে ও আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশন ঘোষণা করছি।’

তার ভাষ্য, ‘গতকালের গণস্বাক্ষরের কাগজ, আগে পরিচালিত জরিপ এবং সবার অভিযোগ নিয়ে আজ সকাল পৌনে বারোটায় উপাচার্যের সাথে দেখা করতে যাই। স্যার আমাদের যৌক্তিক আট দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কোনও কথাই বলেননি। তিনি আমার সাথে অসহযোগিতামূলক আচরণ করেছেন। স্যারের কাছে জানতে চেয়েছিলাম, বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক ও শিক্ষার্থীদের আমি কী বলবো? উনি বলেছেন— আমি নাকি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি।’

তিনি আরও লিখেছেন, ‘উপাচার্য বিবিসিকে বলছেন, রেজিস্ট্রার বিল্ডিংয়ের কর্মকর্তাদের খারাপ আচরণের দায়ভার ব্যক্তির নিজের, প্রতিষ্ঠানের নয়। এ আচরণের প্রতিবাদে ও আট দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি অনশন কর্মসূচি ঘোষণা করছি।’

আরও পড়ুন:

/এসও/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক