শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থীকে বহিষ্কার

শাবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৩

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে দুই বছর ও পাঁচ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবাল তানিম। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন ও মো. বিশাল আলীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে একাধিক সিন্ডিকেট সদস্য বলেন, বিভিন্ন সময়ে করা যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে এই শাস্তি দেওয়া হয়েছে। বহিষ্কার থাকাকালে তারা আবাসিক হলে অবস্থান করতে পারবে না এবং ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও সিদ্ধান্ত হয়েছে। ২৯ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

/এফআর/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান