আর্জেন্টিনা সমর্থকদের খাসি ভোজের প্রস্তুতি

জাবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০২২, ১৬:৪৩আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৬:৪৩

সারাবিশ্বের সঙ্গে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বাংলাদেশের আনাচে-কানাচে। মরুর দেশ কাতার এবারের বিশ্বকাপ ফুটবলের আয়োজন করলেও তার আমেজ কোনও অংশেই কম নয় এদেশে। ইতোমধ্যে জনপ্রিয় দুই দল ব্রাজিল-আর্জেন্টিনায় বিভক্ত হয়ে গেছেন ফুটবলপ্রেমীরা। এই আনন্দ, আমেজ ও উন্মাদনায় অংশগ্রহণ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফুটবলপ্রেমীদের।

তাই এবার ব্যতিক্রমী আয়োজন করতে যাচ্ছেন জাবির বঙ্গবন্ধু হলের আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ ঘিরে খাসি ভোজের আয়োজন করেছেন তারা। এছাড়া আর্জেন্টিনা সমর্থকদের নিয়ে গঠন করা হয়েছে ২০১ সদস্য বিশিষ্ট কমিটি।

ক্যাম্পাস সূত্র জানায়, এবারের আসরে নিজেদের প্রিয় দল আর্জেন্টিনার প্রথম ম্যাচ শুরু হয়েছে। এই ম্যাচে বিজয়ী হবে বিশ্বাসকে পুঁজি করে প্রীতিভোজের আয়োজন করেছেন সমর্থকরা। এজন্য গত কয়েকদিন ধরে সমর্থকদের থেকে তোলা হয়েছে চাঁদা। আদায়কৃত চাঁদা দিয়ে কেনা হয়েছে দুটি খাসি। যা দিয়ে রাতে আয়োজন করা হবে ভোজের।

জাবির বঙ্গবন্ধু হল

আজকের খেলা নিয়ে উচ্ছ্বসিত বঙ্গবন্ধু হলের আর্জেন্টিনা সমর্থক মাহমুদুল মোর্শেদ বলেন, ‘চার বছর পর আবার শুরু হয়েছে বিশ্বকাপ। সবার মাঝে আনন্দ বিরাজ করছে। ইতোমধ্যে হলের কমনরুম আর্জেন্টিনা সমর্থকরা দখল করে নিয়েছেন। ব্রাজিল আসেননি। তাদের কেউ কেউ আজ সৌদির সাপোর্ট করবেন। জেতার পর রাতে খাসি দিয়ে প্রীতিভোজ হবে। সব মিলিয়ে বিশ্বকাপ আমাদের মাঝে নতুন আমেজ নিয়ে এসেছে।’

প্রসঙ্গত, বিশ্বকাপ ফুটবলের এবারের আসরের আর্জেন্টিনার প্রথম ম্যাচ বিকাল ৪টায় শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আর্জেন্টিনা ১-০ গোলে এগিয়ে আছে।

/এএম/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের