জাবি প্রেসক্লাবের বর্ষসেরা পুরস্কার পেলেন বাংলা ট্রিবিউনের ওয়াজহাতুল

জাবি প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৩, ০৩:৪০আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৪:৩৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ‌‘বর্ষসেরা রিপোর্টার-২০২২’ পুরস্কার পেয়েছেন বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম। ‘পরিবেশ ক্যাটাগরি’তে বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘জাবিতে আসছে অতিথি পাখি, টাকার অভাবে পরিষ্কার হয়নি লেক’ প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার পান।

রবিবার (১৫ জানুয়ারি) জাবি প্রেসক্লাব কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান।

এ ছাড়া ‘অনুসন্ধানী রিপোর্ট’ ক্যাটাগরিতে ‘বছরজুড়ে অবহেলিত, ভাষা দিবসে সুরক্ষিত’ প্রতিবেদনের জন্য ভোরের কাগজ প্রতিনিধি নুর হাছান নাঈম এবং ‘অনুদানের ২৮ মাসেও কেনা হয়নি অ্যাম্বুলেন্স’ প্রতিবেদনের জন্য যায়যায়দিন প্রতিনিধি শিহাব উদ্দিনকেও বর্ষসেরা রিপোর্টারের পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার প্রদান শেষে জাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান বলেন, ‘গত এক বছরে জাবি প্রেসক্লাবের সাংবাদিকদের সংবাদ পরিবেশনের দক্ষতা অনেক বেড়েছে। ফলে আমরা অনেকগুলো ভালো ও গুরুত্বপূর্ণ সংবাদ পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে এসব সাংবাদিকের দক্ষতা আরও বাড়বে।’

অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এ ছাড়া বছরজুড়ে অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়।

/এএম/এনএআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের