মধ্যরাতে জাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৫

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসান। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই দুর্ঘটনা ঘটে।

আহত জাহিদের অবস্থার অবনতি হওয়ায় তাকে সাভারের বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ভাসানী হলের সামনে সন্ধ্যায় একটি বাইক বেপরোয়া গতিতে এসে জাহিদকে ধাক্কা দেয়। এ সময় জাহিদ পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে স্থানান্তর করা হয়। পরে অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।

আরও জানা যায়, বাইকচালক ফেরদৌস মাহমুদ নিয়ন বিশ্ববিদ্যালয়ের ৪৫ ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায়, জাহিদের এক পাশের স্কাল (মাথার খুলি) ভেঙে গেছে। অপর পাশে ব্রেইন হ্যামারেজ হয়ে ব্লাড ক্লট হয়ে আছে। এ জন্য এখন পর্যন্ত সেন্সলেস হয়ে আছে।

এদিকে ক্যাম্পাসে বেপরোয়া গতির অটোরিকশা ও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতসহ চার দফা দাবিতে মধ্যরাতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। আজ দিবাগত রাত সাড়ে ১২টায় উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা ‘বাঁচার মতো বাঁচতে চাই; নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’, ‘ঘাতক চালকের বিচার চাই, করতে হবে’ প্রভৃতি স্লোগান দেয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো, আহত শিক্ষার্থীর চিকিৎসার পুরো ব্যয়ভার বহন করা, দোষী মোটরসাইকেল চালকের শাস্তি নিশ্চিত করা, ক্যাম্পাসে অটোরিকশা ও মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করা এবং প্রতিটি হলের সামনে গতিনিরোধক স্থাপন করা।

এ ব্যাপারে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমি এনাম মেডিকেলে গিয়ে আহত শিক্ষার্থীকে দেখে এসেছি। এখান থেকে বের হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলব।’

/এনএআর/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম