ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা

ঢাকা কলেজ প্রতিনিধি
০২ মার্চ ২০২৩, ১৪:৫৪আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৪:৫৪

ঢাকা কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাস ভাঙচুরের অভিযোগ উঠেছে রাজধানীর আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বাসটি ভাঙচুর করা হয়।

জানা গেছে, উত্তরা থেকে ফেরার পথে ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ বাসটি সাইন্স ল্যাবরেটরিতে পৌঁছালে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করে। এতে বাসের সামনের ও পেছনের গ্লাস ভেঙে যায়। এতে ওই বাসের চালকও আহত হয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত, এর প্রতিবাদে ঢাকা কলেজের শতাধিক শিক্ষার্থী আইডিয়াল কলেজের সামনে বিক্ষোভ করছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

ঢাকা কলেজ পরিবহন কমিটির আহ্বায়ক ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ইদ্রিস হাওলাদার বাংলা ট্রিবিউনকে বলেন, ড্রাইভার থেকে জানতে পারি, বাসটি ফেরার পথে সাইন্সল্যাবে এলে হঠাৎ ইট এসে গ্লাসে লাগে। মুহূর্তেই পেছনের গ্লাস ও কয়েকটি জানালা ভেঙে যায়। পরে শুনেছি, কিছু শিক্ষার্থী আইডিয়ালের সামনে যায়। তাদের আমরা সরিয়ে নিয়ে আসি। তাদের কয়েকজনকে আহত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। আইডিয়াল কলেজের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারিনি।

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম