টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছেন ইবি শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৭:৪৬আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:৪৬

রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৩ মার্চ থেকে ২ মে পর্যন্ত ৪০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতর ও মে দিবস উপলক্ষে ২৩ মার্চ থেকে ১ মে পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। ছুটিতে বিভাগগুলো পরীক্ষা পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে সেসব বিভাগকে পরিবহন অফিসে রিকুইজিশন দিয়ে গাড়ির ব্যবস্থা করতে হবে।

আরও বলা হয়, রমজান মাসে অফিস সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতর ও মে দিবসে অফিসসমূহ বন্ধ থাকবে। তবে জরুরি সেবা সমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, এস্টেট ও নিরাপত্তা) চালু থাকবে।

এদিকে ছুটির সময়ে হল খোলা থাকবে কি না এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. দেবাশীষ শর্মা বলেন, ‘এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী অফিস চলাকালে খোলা থাকবে। আনুষ্ঠানিকভাবে পরে আমরা মিটিং করে কতদিন বন্ধ থাকবে তা জানানো হবে।’

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
আজ থেকে ঈদের ছুটি শুরু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী