বন্ধুদের সঙ্গে ইফতারের ভিন্ন আমেজ

আবিদ হাসান
২৬ মার্চ ২০২৩, ১৯:২৯আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৯:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আবাসিক হল ১৮টি। এর মধ্যে জগন্নাথ হল ছাড়া বাকি সব হলে থাকেন মুসলিম ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। তবে মেয়েদের হলগুলোতে সব ধর্মের শিক্ষার্থীই থাকেন। রোজার মাস মানে এসব হলে অন্যরকম আমেজ। যেযার মতো সেহরি সারলেও ইফতারে সেই আমেজ চোখে পড়ে। পরিবার থেকে দূরে থাকায় হলগুলোই শিক্ষার্থীদের কাছে দ্বিতীয় আবাস।

ইফতারকে কেন্দ্র করে প্রতিদিন আসরের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মাঠে সম্মিলিত হন শিক্ষার্থীরা। এছাড়াও মল চত্বর, টিএসসিতে জায়গা ধরা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা করতে দেখা যায় তাদের। জায়গায় ধরার পর কেউ জায়গায় বসে থাকেন, কেউ ইফতারি কিনে আনেন।

ঢাবিতে ইফতার কিনতে শিক্ষার্থীদের ভিড়

ইফতারি কিনতে বাইরে যেতে হয় না। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ও হল পাড়ায় বিক্রি হয় ইফতার। শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এসব আয়োজন করা হয় বলে জানান দোকানিরা। তারা বলেন, শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে এবং বিক্রি বেশি হবে বলেই এখানে দোকান বসানো হয়েছে।

শিক্ষার্থীরা জানান, বন্ধুদের মাঝে পরিবারের আমেজ খুঁজতে সবাই মিলে ইফতার করেন। তাতে সেই আমেজ পাওয়াও যায়।

বন্ধুদের সঙ্গে ইফতারের ভিন্ন আমেজ

বিজয় একাত্তর হলের শিক্ষার্থী রাফিদ করিম বলেন, ‘আমার বাড়ি কুষ্টিয়া। চাইলেও বাড়িতে গিয়ে ইফতার করতে পারবো না। কিন্তু আমাদের কাছে আবাসিক হলগুলো দ্বিতীয় পরিবার। এখানে বন্ধুদের মাঝে পরিবারের আমেজ খোঁজার চেষ্টা করি। বন্ধুদের সঙ্গে ইফতারে ভিন্নরকম একটা আনন্দ আছে।’

বন্ধুদের সঙ্গে ইফতারের ভিন্ন আমেজ

কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থী জাবির আইয়ান বলেন, ‘বাড়ির সবাইকে মিস করি সেহরিতে। মায়ের রান্না তো পাওয়া যায় না। হলের ক্যান্টিনে খাবারের মানও ভালো না। তবে ইফতারে বন্ধুদের মাঝে পরিবারকে খুঁজে পাই।’

/আরকে/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম