আবরার ফাহাদ হত্যা

ক্লাসে ফিরেছে বিটু, ভিসি অফিসের সামনে বুয়েট শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৩, ১৫:৫৯আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ১৬:০৭

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যার সংশ্লিষ্টতার অভিযোগে বুয়েট থেকে বহিষ্কৃত শিক্ষার্থী আশিকুল ইসলাম বিটু ক্লাসে অংশ নেওয়ার প্রতিবাদে ক্লাস বর্জন করেছেন বুয়েট শিক্ষার্থীরা। এ সময় তার আজীবন বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা বুয়েটের ভিসি অফিসের (প্রশাসনিক ভবন) সামনে অবস্থান নেন।

বুধবার (৯ আগস্ট) সকাল ১০টা থেকে বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকে। বেলা পৌনে ১১টার দিকে শিক্ষার্থীরা বুয়েট ভিসি অফিসের সামনে অবস্থান নেন।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে চারজনের একটি প্রতিনিধি দল বুয়েট উপচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সঙ্গে দেখা করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তারা বুয়েট ভিসি অফিসের সামনে থেকে বুয়েট ক্যাফেটেরিয়ার সামনে অবস্থান নেন।

ভিসি অফিস থেকে বেরিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানাবে বললেও। প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর তারা জানান, এখনও নিজেদের মধ্যে কথা বলবেন, আর সেখানে প্রেস এলাউ না। এরপর আরও আধা ঘণ্টা পরে তারা জানান আজ তারা গণমাধ্যমের সঙ্গে কোনও ধরনের কথা বলবেন না।

বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা

এর আগে অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘হত্যাকারীর ঠিকানা, এ বুয়েটে হবে না’, ‘আবারার ফাহাদের রক্ত, বৃথা যেতে দেবো না’, ‘বিটু আবার ক্লাসে গেলে, ক্লাসে ফিরে যাবো না’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।

এ ছাড়া শিক্ষার্থীরা ‘আশিকুল ইসলাম বিটুর আজীবন বহিষ্কার চাই’সহ বিভিন্ন দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে কেউই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

উল্লেখ্য, বুয়েট কেমিকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষার্থীদের কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেম আশিকুল ইসলাম বিটু।  ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যার প্রায় দেড় মাস পরে ২৬ জনকে আজীবন বহিষ্কার করে নোটিশ দেয় বুয়েট কর্তৃপক্ষ। সে নোটিশে কেমিকৌশল বিভাগের শিক্ষার্থী বিটুর নামও ছিল। কিন্তু হঠাৎ করেই গত রবিবার তাকে পুনরায় কেমিকৌশল এর ১৯তম ব্যাচের সঙ্গে ক্লাসে দেখা যায়।

এর আগেও সে ২০২১ সালে মে মাসে আদালত থেকে স্থগিতাদেশ এনে বিভাগের মাধ্যমে ক্লাসে ফেরার চেষ্টা করে। কিন্তু তখনও শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ক্লাসে ফিরতে পারেনি আশিকুল ইসলাম বিটু।

/এনএআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের