সাত কলেজের শিক্ষার্থীদের সিজিপিএ শর্ত শিথিল করলো ঢাবি

ঢাবি প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৪

অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য নির্ধারিত সিজিপিএ শর্ত শিথিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অধিভুক্ত সরকারি সাত কলেজে অনুষ্ঠিত অনার্স ২য় বর্ষ ২০২১ এবং অনার্স ৩য় বর্ষ ২০২১ পরীক্ষায় অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থী সিজিপিএ ২ পেয়েছে তাদেরকে যথাক্রমে ৩য় ও ৪র্থ বর্ষে উন্নীত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করা হলো।

এরআগে, ২৭ আগস্ট  দুপুর বারোটায় এক দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এই আন্দোলন চলতে থাকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। এসময় ঢাবি কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের ঘোষিত পরীক্ষা সময়সূচি স্থগিত করে একটি নোটিশ ও তাদের দাবি পূরণে আশ্বাস দিলে তারা আপাতত আন্দোলন স্থগিত করে। সেই আশ্বাসের পর আলোচনা করে শর্ত শিথিল করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম