এবার প্রবেশপথে তালা ঝুলালেন আন্দোলনরত ছাত্রলীগ নেতারা

রাবি প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৯আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৮:৩৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ক্যাম্পাসে ঢুকতে পারেন এমন খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে তালা দিয়েছেন ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকাল পৌনে ৪টার দিকে তারা প্রথমে কাজলা গেট এবং পরে প্রধান গেটের তালা ঝুলিয়ে দেয়।

এ বিষয়ে আন্দোলনরত ছাত্রলীগ নেতারা বলছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে আসতে চান। তাদের উদ্দেশ্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করা। এজন্য গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সহ-সভাপতি শাহিনুর ইসলাম সরকার ডন বলেন, ‘গালিব ও বাবু বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকতে চায়। তাদের উদ্দেশ্য ক্যাম্পাস অস্থিতিশীল করা। বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকতে দেবো না।  এজন্যই আমরা গেটে তালা ঝুলিয়েছি।’

প্রসঙ্গত, ২১ অক্টোবর রাতে মোস্তাফিজ বাবু ও আসাদুল্লাহ হিল গালিবকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটির ঘোষণার পর থেকে ছাত্রলীগের একাংশ নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে ক্যাম্পাসে অবস্থান নেয়। গত দু’দিনেও ক্যাম্পাসে আসতে পারেননি সভাপতি ও সাধারণ সম্পাদক।’

/এমএএ/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক