জাবিতে প্রজাপতি মেলা ২৪ নভেম্বর, বিলুপ্ত হয়েছে অর্ধশতাধিক প্রজাতি

জাবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৩, ১৯:৩৫আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৯:৩৫

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী ২৪ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে প্রজাপতি মেলার ১৩তম আসর। বুধবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেলার আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন।

তিনি বলেন, মেলা শুরুর সময়ে জাহাঙ্গীরনগরে ১১০ প্রজাতির প্রজাপতি পাওয়া গেলেও বর্তমানে ৫৭ প্রজাতির প্রজাপতি দেখা যায়। গত কয়েক বছরে বিশ্ববিদ্যালয়ে অধিক পরিমাণে গাছ ও ঝোপঝাড় কেটে ফেলায় প্রজাপতির বিস্তারে প্রভাব পড়ছে। এরপরও প্রজাপতির এই বিলুপ্তি আটকাতে এবং জনসচেতনতা বাড়াতে প্রতি বছর প্রজাপতি মেলার আয়োজন করা হয়।

এদিকে, এবারের মেলায় বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আনোয়ারুল ইসলামকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩’ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী জহির রায়হানকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট-২০২৩’ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান অধ্যাপক মনোয়ার হোসেন।

প্রতিবছরের মতো এবারও মেলায় থাকবে র‌্যালি, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো, বারোয়ারি বিতর্ক, প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীসহ নানা আয়োজন।

প্রসঙ্গত, ২০১০ সাল থেকে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

/এফএস/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের