উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অপশক্তিকে প্রতিহত করতে হবে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২৩, ১৫:০৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১৫:১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, তরুণ ও যুবসমাজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধ এবং বিজয়ের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। যারা আজও এদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে তৎপর রয়েছে তাদের সকল অপচেষ্টা মোকাবিলা করে এবং বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালি শেষে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।

উপাচার্য বলেন, স্বাধীনতা অর্জনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশবিরোধী অপশক্তি আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ত্যাগের ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল এবং দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় আসার মাধ্যমে দেশে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র এবং গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে।

‘তারই নিরলস প্রচেষ্টা ও নেতৃত্বে বিজ্ঞান, প্রযুক্তি ও আর্থ-সামাজিক উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশ এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টাকে সফল করতে আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। বিজয়ের মাসে এই প্রত্যয় গ্রহণ করার জন্য উপাচার্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান উপাচার্য।

এরআগে উপাচার্য ভবন সংলগ্ন স্মৃতি চিরন্তন চত্বরে বেলুন উড়িয়ে উপাচার্য বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে র‍্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

/এমএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম