ভর্তি পরীক্ষার খাতার নিচে মোবাইল রেখে গুগল থেকে উত্তর লিখছিলেন শিক্ষার্থী

জাবি প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে উত্তর লেখার অপরাধে একজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সমাজবিজ্ঞান অনুষদের ২৮২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।

অসদুপায় অবলম্বনকারী ওই ছাত্রের নাম সাজ্জাদ হোসেন মিরাজ। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

কর্তব্যরত শিক্ষক অধ্যাপক ড. নজরুল ইসলাম জানান, ভর্তি পরীক্ষায় যেকোনও ধরনের ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার নিষিদ্ধ। সব পরীক্ষার্থীকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষা শুরু হলে দেখা যায় ওই ছাত্র প্রবেশপত্রের নিচে মোবাইল রেখে গুগলে সার্চ করে উত্তর লিখছিলেন। পরে নজরে এলে তার উত্তরপত্র বাতিল করা হয়। পরে তাকে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, প্রাথমিক জিজ্ঞাসায় ওই ছাত্র অপরাধ স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালতের কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমানকে জানিয়েছি। তার শাস্তির বিষয়ে পরীক্ষার পর ভ্রাম্যমাণ আদালত সিদ্ধান্ত নেবেন। 

/এফআর/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম