বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ১৭:৫৫আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ আইন সমিতি। শনিবার ( ৩০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন (সায়েন্স এনেক্স) ভবন চত্বরে দিনব্যাপী এসব আয়োজন চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ঢাবির আইন অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক ড. সীমা জামান এবং আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আইন সমিতির সভাপতি অ্যাডভোকেট মন্জুর মোহাম্মদ শাহনেয়াজ টিপু। 

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক পুলিশ সুপার (পিবিআই) মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন। অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি, সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, জেলা ও দায়রা জজ, সিনিয়র আইনজীবী ও সরকারের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিত্রাংকন প্রতিযোগিতায় তিনটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ক গ্রুপে তিন জন, খ গ্রুপে তিন জন ও গ গ্রুপে তিন জনকে ১ম, ২য় ও ৩য় হিসেবে পুরস্কৃত করা হয়।

/এএম/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ