কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে সপ্তম দিনে শিক্ষকদের কর্মসূচি

কুবি প্রতিনিধি
১৪ মে ২০২৪, ১৯:১৯আপডেট : ১৪ মে ২০২৪, ১৯:১৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য এবং কোষাধ্যক্ষের পদত্যাগের এক দফা দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৪ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির কার্যকরী সদস্য মোহাম্মদ আইনুল হক বলেন, ‌‘গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের দফতরে শিক্ষকদের ওপর হামলা, ২৮ এপ্রিল প্রশাসনিক ভবনের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি চলছে। এক দফা দাবি আদায় না পর্যন্ত কর্মসূচি চলবে। শিক্ষকদের বিভিন্ন দাবি নিয়েই আমরা আন্দোলনের এই পর্যায়ে এসেছি। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বার্থ না দেখে নিজের স্বার্থের কথা ভেবে বিভিন্নভাবে শিক্ষক-শিক্ষার্থীদের নামে অপপ্রচার চালাচ্ছেন। আমি অনুরোধ করবো, উনি এমন অপপ্রচার থেকে বিরত থাকবেন। সেইসঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা উদ্যোগ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম চালু করবেন।’

ক্যাম্পাস সূত্র জানায়, গত ১৯ ফেব্রুয়ারি উপাচার্যের দফতরে শিক্ষকদের ওপর হামলা, ২৮ এপ্রিল শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে হামলার প্রতিবাদে ৬ মে থেকে কর্মসূচি পালন করছে শিক্ষক সমিতি।

/এএম/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
চার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি
বাংলামোটরে ইনকিলাব মঞ্চের অবস্থান, আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম