উপাচার্যের পদত্যাগের পর হাজী দানেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

দিনাজপুর প্রতিনিধি
১১ আগস্ট ২০২৪, ২২:০৭আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২২:০৭

এবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সাইফুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব দলীয় রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ আদেশ আজ থেকেই কার্যকর হবে। এ বিষয়ে সবার সহযোগিতা একান্ত কাম্য।

এর আগে শনিবার হাবিপ্রবির উপাচার্যের পদ থেকে অধ্যাপক এম. কামরুজ্জামান, প্রক্টরের পদ থেকে অধ্যাপক ড. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনরা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহবুব হোসেন পদত্যাগ করেছেন। তাদের পদত্যাগের একদিন পর বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করলো প্রশাসন।

/এএম/ 
সম্পর্কিত
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা
সর্বশেষ খবর
মঙ্গলবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
মঙ্গলবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি