জাবিতে কমিটি নেই, হত্যাকাণ্ড নিয়ে অপপ্রচার চলছে: ছাত্রদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:১১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০০:৩৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে জড়িয়ে মিথ্যাচার ও অপপ্রচার চলছে উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। সংগঠনটি জানিয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কোনও কমিটি নেই।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

‘ফ্যাসিস্টদের পতনের পর কেউ কেউ নতুনভাবে ছাত্রদলের কর্মসূচিতে উপস্থিত হলেও তাদেরকে ছাত্রদলের কর্মী বানিয়ে দেওয়ার সুযোগ নেই। প্রকৃতপক্ষে ছাত্রদল বা অন্য কোনও অঙ্গসংগঠনের বর্তমান পদধারী একজন নেতাকর্মীও সেখানে উপস্থিত ছিল না’, বলে ওই বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সব খুনিকে গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের বিষয়ে অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকার এবং গণমাধ্যমকে পাওয়া তথ্যগুলো যথাযথভাবে যাচাইয়ের অনুরোধও জানানো হয়।

/এসটিএস/এমএস/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান