শেখ হাসিনা সরকারের পতন ও নতুন স্বাধীনতা উপলক্ষে ভোজের আয়োজন

নোবিপ্রবি প্রতিনিধি 
০৮ অক্টোবর ২০২৪, ২১:৪৯আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ২১:৪৯

শেখ হাসিনা সরকারের পতন ও স্বাধীনতা ২.০ (দ্বিতীয় স্বাধীনতা) উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে গরুর  মাংস ভোজের আয়োজন করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এই আয়োজন করা হয়। আয়োজকরা জানান, স্বৈরাচার আওয়ামী সরকারের পতন এবং নতুন স্বাধীনতা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রীতি গরু ভোজের আয়োজন করা হয়।

আয়োজক কমিটির পক্ষে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তারেক বলেন, স্বৈরাচার পতনে স্বাধীনতা ২.০ উদযাপনে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা এই গরু ভোজের আয়োজন করেছি। আমাদের প্রোগ্রামে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। আয়োজনে শিক্ষার্থীরা খুশি হলেই আমরা এই আয়োজন সার্থক হয়েছে বলে ধরে নেবো।

শেখ হাসিনা সরকারের পতন ও নতুন স্বাধীনতা উপলক্ষে ভোজের আয়োজন

আয়োজনে অংশ নেওয়া তানভীর হোসেন বলেন, উৎসবমুখর এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে প্রাণচঞ্চলতা তৈরি করেছে। তিনি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও এমন প্রোগ্রাম করার প্রত্যয় ব্যক্ত করেন।

শিক্ষার্থীদের পাশাপাশি আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

অনুভূতি প্রকাশ করে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদ কাইয়ুম বলেন, হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার ভিন্নরকম এই উদযাপন প্রশংসনীয়। খাবারের মান ও স্বাদ অনেক ভালো। সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি, সবমিলিয়ে খুব ভালো লাগছে।

/এফআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির লাশ উদ্ধার
নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে নাহিদ-মুদ্দাচ্ছির
সরকারি গাড়িতে চড়ে নিয়োগ পরীক্ষা দিতে এলেন উপদেষ্টার এপিএস
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী