গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

প্রক্টর নিয়োগকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ২৩:৪৯ আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২৩:৪৯

পুরাতন প্রক্টর বডি বাতিল করে নতুন প্রক্টর বডি নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ও অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে সাবেক প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের পক্ষে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা তাকে বাতিলের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। অন্যদিকে নবনিযুক্ত প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীবের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা নিয়োগের পক্ষে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল বের করেন। উভয় বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে আসলে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের শান্ত করার জন্য উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান ও নবনিযুক্ত প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ঘটনাস্থলে উপস্থিত হন। উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, দেশে একটি পরিবর্তন অবস্থা বিরাজ করছে। তাই তোমাদের উচিত পরিবর্তনকে মেনে নেওয়া। আমাদেরকে তোমরা সহযোগিতা করো। তোমাদের পরিবর্তনকে সম্মান করা উচিত। আমি বুকে হাত দিয়ে বলতে পারি এখানে আমার বিন্দু মাত্র কোনও লাভ নেই। আমরা শুধু একজনকে এক স্থান থেকে সরিয়ে আরেক জনকে দিয়েছি কাজের জন্য। তোমরা দেখো তিনি কেমন কাজ করেন। আমরা এখানে কোনও দলবাজি, কোনও দলের হয়ে স্ট্যান্ডবাজি করতে আসিনি। আমরা সব কিছুর ঊর্ধ্বে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি।

এর আগে বিকাল সাড়ে ৫টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো.মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক আরিফুজ্জামান রাজিবকে প্রক্টর করে ছয় সদস্য বিশিষ্ট নতুন প্রক্টরিয়াল বডি নিয়োগ দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মীরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ সদস্য
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
‘সাগরে মাছ নেই, ঘরে টাকা নেই’, ঋণের বোঝায় বিপর্যস্ত জেলেরা
নিখোঁজের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচ দিন পর ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা
‘তুমিই আমার ছেলের উত্তরসূরি’, নিকো পাজকে মেসির মায়ের আবেগঘন বার্তা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন