জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান, সম্পাদক লিমন

জবি প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ (২০২৪-২৫) নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমরান হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের প্রতিনিধি মাহাতাব হোসেন লিমন। 
 
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচনের ফল ঘোষণা করা হয়। নির্বাচনের প্রধান কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যোবাঈর হুসাইন সামী এই ফল ঘোষণা করেন।
 
নির্বাচন কমিশনার জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচন ২০২৪ এ প্রতিদন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে ইমরান হোসাইন, যুগ্ম সম্পাদক পদে সাজিদুর রহমান ও অর্থ সম্পাদক পদে নূর আলমকে নির্বাচিত ঘোষণা করা হলো। এছাড়াও সাধারণ সম্পাদক পদে মো. জাকারিয়া ও দফতর সম্পাদক পদে তানভীর আনজুম নির্বাচন না করার জন্য আবেদন করায় এই দুই পদে আর কোনও প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে মাহতাব হোসেন লিমন ও দফতর সম্পাদক পদে সাকেরুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হলো।
 
নির্বাচন কমিশন আরও জানায়, বাকি পদগুলোতে (সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও দুইটি কার্যনির্বাহী সদস্য) আগামী ১৫ ডিসেম্বর (রবিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
উক্ত নির্বাচনে, সহ-সভাপতি পদে দ্য পিপলস টাইমের আসাদুল ইসলাম, দ্য এশিয়ান এইজ এর বাশির শাহরিয়ার, সাংগঠনিক সম্পাদক পদে কালের কণ্ঠের জুনায়েদ শেখ, দ্য নিউ নেশনের আব্দুর রাকিব এবং দুইটি কার্যনির্বাহী পদে দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সময়ের আলোর মোশফিকুর রহমান ইমন প্রতিদ্বন্দ্বিতা করবেন। 
 
এদিন সকাল ১০টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান, কমিশনার রাশিম মোল্লা ও যুবাঈর আহম্মেদ সামীর তত্ত্বাবধানে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক, জনযোগ তথ্য ও প্রশাসন দফতর পরিচালক মো. আনওয়ারুস সালাম নির্বাচন পরিদর্শন করেন।
/আরআইজে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ