জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আইডি কার্ড বহনের নির্দেশনা

জবি প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:০৮

সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের আইডি কার্ড ছাড়া ক্যাম্পাসে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, শীতকালীন ছুটি-পরবর্তী শিক্ষা কার্যক্রম শুরুর দিন (২৯ ডিসেম্বর) থেকে ক্যাম্পাসে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থীকে নিজ নিজ আইডি কার্ড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার নির্দেশ প্রদান করা হলো।
 
এ বিষয়ে যোগাযোগ করা হলে ড. তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ক্যাম্পাসের শৃঙ্খলা বিধানে আমরা বদ্ধপরিকর। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিরাজ থাকবে, এটাই শিক্ষার্থীদের প্রত্যাশা। আর তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবো।

প্রসঙ্গত, শীতকালীন ছুটি ও বড়দিন উপলক্ষে ২২ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিন পর আগামীকাল রবিবার খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

/ইউএস/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের