জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ওয়াজহাতুল সম্পাদক তানভীর

জাবি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ১৮:০৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:০৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রেসক্লাবের ২০২৫-২৬ কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াজহাতুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর ইবনে মোবারক।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর ১টায় নির্বাচনের ফল ঘোষণা করেন সহকারী নির্বাচন কমিশনার ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার। এর আগে সকাল সাড়ে ৯টায় জাবি প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

নির্বাচনে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান (বার্তা২৪), যুগ্ম সম্পাদক রাহাত চৌধুরী (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ ওসমান সরদান (দৈনিক যায়যায়দিন), দফতর সম্পাদক এস এম তাওহীদ (বাংলা ট্রিবিউন), গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার ইমন (দৈনিক খোলা কাগজ) এবং কার্যকরী সদস্য পদে আহসান হাবিব (দ্য এশিয়ান এজ) ও রবিউল ইসলাম (ঢাকা টাইমস২৪)।

ফল ঘোষণার পর সহকারী নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘একটি উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আশা করি, নবনির্বাচিত কমিটি এবং এর সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করবেন।’

এ সময় নির্বাচন কমিশন সচিব হাসিব সোহেল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের