বিজয় দিবস উপলক্ষে শিল্পকলায় নাট্যোৎসব করবে ডাকসু

ঢাবি প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬

মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ(ডাকসু)। আগামী ১১, ১২ ও ১৩ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘বিজয় থেকে বিজয় নাট্যোৎসব ২০২৫’ শিরোনামে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।

ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উৎসবে মুক্তিযুদ্ধভিত্তিক একাধিক নাটক মঞ্চস্থ করা হবে। বিশেষভাবে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থান - দুটি সংগ্রামের অনুপ্রেরণাকে একসূত্রে বেঁধে বিশেষ নাটক উপস্থাপন করা হবে। এতে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ ও সাম্প্রতিক গণ-আন্দোলনের চেতনা তুলে ধরার চেষ্টা করা হবে।

মোসাদ্দেক বলেন, “জুলাই অভ্যুত্থানে সবার মনে মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা কাজ করেছিল। আন্দোলনের সময় সবাই মুক্তিযুদ্ধের গানগুলো শুনে অনুপ্রেরিত হয়েছিল।”

নাট্যোৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের কয়েকটি স্বনামধন্য নাট্যদলও অংশ নেবে বলে জানিয়েছেন তিনি।

/এম/
সম্পর্কিত
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
কনসার্ট ও বাউল গানে নিরাপত্তা দিতে সরকারকে আইনি নোটিশ
সর্বশেষ খবর
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
দেশের যেকোনও সংকটে জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে: তারেক রহমান
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
বিড়াল আসলে কী চায়—একা থাকা, নাকি মানুষের সঙ্গ?
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
মন্টেনেগ্রোর অচেনা সৌন্দর্য দেখবেন যেভাবে
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
লন্ডনে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’র শুটিং, ঝলক দেখালেন কার্তিক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ