রাবিতে অনলাইন ক্লাস শুরু হচ্ছে ৯ জুলাই

রাবি প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ২০:৫৯আপডেট : ০৬ জুলাই ২০২০, ২১:০২
image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে আগামী ৯ জুলাই থেকে অনলাইন ক্লাস শুরু হতে যাচ্ছে।  এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নয়টি অনুষদের ডিন ও ইনস্টিটিউট সমূহের পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল মিটিং ডেকেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৬ জুলাই)  বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য  অধ্যাপক এম আব্দুস সোবহান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়
তিনি বলেন, ‘অনেক বিভাগেই শিক্ষকরা অনানুষ্ঠানিকভাবে অনলাইনে ক্লাস নিচ্ছেন। আমরা আগামী ৯ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাস নেওয়া শুরু করবো। এজন্য আগামীকাল (মঙ্গলবার) অনুষদ অধিকর্তা ও ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে মিটিং করা হবে। ইতোমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। অনলাইনে ক্লাস পরিচালনায় শিক্ষকরা যদি কোনও সমস্যার সম্মুখীন হন তবে তারা এই কমিটিকে অবহিত করবেন। প্রাথমিকভাবে শতভাগ শিক্ষার্থীকে হয়তো নাও যুক্ত করা যেতে পারে, তবে ধীরে ধীরে তারা এতে যুক্ত হবেন। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে ক্লাস শুরু করবেন।’
প্রসঙ্গত, গত ২৫ জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তারই ধারাবাহিকতায় আগামী ৯ জুলাই থেকে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত জানালো রাবি প্রশাসন।

/এনএ/
সম্পর্কিত
এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি
বিআরটিএ সার্ভার রক্ষণাবেক্ষণবৃহস্পতিবার ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফুয়েল পাসের নিবন্ধন
খুলে দেওয়া হলো ভোরের কাগজের প্রধান কার্যালয়
সর্বশেষ খবর
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
সরকার ধর্মীয় নেতাদের মর্যাদা ও কল্যাণ নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি  
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন