মানবতাবিরোধী অপরাধ

কিশোরগঞ্জের পাঁচ আসামির রায় মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১১:৩৭আপডেট : ০২ মে ২০১৬, ১১:৪৯

আইসিটি

কিশোরগঞ্জের আইনজীবী শামসুদ্দিন আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে  মানবতাবিরোধী মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে। বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটিকে রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছিল।

মামলার অপর চার আসামি হলেন শামসুদ্দিন আহমেদের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, ‘রাজাকার কমান্ডার’ গাজী আব্দুল মান্নান, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিন। পাঁচ আসামির মধ্যে শামসুদ্দিন ছাড়া বাকি সবাই পলাতক।

আরও পড়ুন: লিবিয়ায় বাংলাদেশিদের যাওয়ার ব্যাপারে আপিল বিভাগের না

অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ২০১৫ সালের ১৩ মে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন  ট্রাইব্যুনাল। আসামিরা একাত্তরে মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বিদ্যানগর,আয়লা, ফতেরগুপ বিল, পীরাতন বিল ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

/ইউআই/এসটি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক টুকরো চকোলেট আর একগুচ্ছ আনন্দের দিন আজ
এক টুকরো চকোলেট আর একগুচ্ছ আনন্দের দিন আজ
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানা গেলো 
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানা গেলো 
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস