লিবিয়ায় বাংলাদেশিদের যাওয়ার ব্যাপারে আপিল বিভাগের না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০১৬, ১০:৪৮আপডেট : ০২ মে ২০১৬, ১৩:৩৩

হাইকোর্ট

বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলেও আপাতত বাংলাদেশিদের লিবিয়ায় যাওয়া যাবে না বলে জানিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এর পাশাপাশি ১০ শতাংশ সুদ হারে তিন মাসের ভেতর তাদের টাকা ফেরত দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামসহ ৭৪ জনকে লিবিয়া যেতে রাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল। সাইফুল ইসলামসহ ৭৪ জনের লিবিয়া যেতে বৈধ ভিসা ও কাজের অনুমতি ছিল। কিন্তু লিবিয়ার পরিস্থিতি ‘অস্বাভাবিক’ বিবেচনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে সেখানে না যাওয়ার নির্দেশ দেয়। 

আরও পড়ুন:  লিবিয়ায় বাংলাদেশিদের যাওয়ার ব্যাপারে আপিল বিভাগের না ১১ মে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

পরে তারা রাষ্ট্রের নির্দেশনা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করলে শুনানি শেষে হাইকোর্ট তাদেরকে বৈধ ভিসায় লিবিয়া যেতে অনুমতি দেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে তাদের বিদেশ যাওয়া স্থগিত চেয়ে আবেদন করেন। পরবর্তীতে ২৭ এপ্রিল চেম্বার বিচারপতি তাদেরকে লিবিয়া যেতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন এবং বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন।

আজ সোমবার শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়ম মেনে তারা লিবিয়ায় যেতে পারবেন। তবে সেটি কবে নাগাদ তা এখনই বলা যাচ্ছে না।

/ইউআই/ এসটি/  এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক টুকরো চকোলেট আর একগুচ্ছ আনন্দের দিন আজ
এক টুকরো চকোলেট আর একগুচ্ছ আনন্দের দিন আজ
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
আদালতে গিয়ে আইভী বললেন ‘এটার বিচারে আমার আল্লাহ আছেন’
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানা গেলো 
ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যা জানা গেলো 
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
ভারত সীমান্তে শক্তি বাড়াচ্ছে চীন, স্যাটেলাইটে ধরা পড়লো জে-২০ যুদ্ধবিমান
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস