মিয়ানমার থেকে মর্টার নিক্ষেপের কারণ জানতে চাইবে সরকার

শেখ শাহরিয়ার জামান
১৬ মে ২০১৬, ২১:৫৭আপডেট : ১৬ মে ২০১৬, ২১:৫৭

বাংলাদেশ সরকার বান্দরবান সীমান্তে মিয়ানমার থেকে বাংলাদেশের ভেতরে মর্টারশেল নিক্ষেপের কারণ জানতে চাইবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বুধবার রাতে মিয়ানমার সীমান্ত থেকে বান্দরবানের থানচি সীমান্তের বুলুপাড়ায় বিজিবি ক্যাম্পে ছয়টি মর্টারশেল নিক্ষেপ করা হয়। জবাবে বিজিবি দুটি মর্টারশেল নিক্ষেপ করে। ওই সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম এবং সেখানে হেলিকপ্টার ছাড়া যাওয়া যায় না।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এ বিষয়ে জবাব চেয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে একটি চিঠি পাঠানো হবে।
সূত্র আরও জানায়, মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর সঙ্গে বিছিন্নতাবাদী আরাকান আর্মির প্রায়ই সংঘর্ষ হয় এবং বাংলাদেশ সীমান্তের কাছেও এসব ঘটনা ঘটে। আমরা তাদের কাছে জানতে চাইবো, কারা এই শেল নিক্ষেপ করেছে এবং এ ধরনের ঘটনা কেন ঘটলো। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত তিনদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সীমান্ত বাহিনীর সঙ্গে আরাকান আর্মির বিছিন্নতাবাদীদের সংঘর্ষ চলছে এবং সেখানে বাংলাদেশ সীমান্তে প্রহরা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
আরও পড়ুন: অধ্যাপক রেজাউল হত্যার দায় স্বীকার করে জেএমবি সদস্যের জবানবন্দি

/এসএসজেড/এনএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম