যানজটে দুর্ভোগ: সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক বন্ধে উকিল নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৬, ০০:৫৪আপডেট : ২০ মে ২০১৬, ০৮:৩১

বাংলাদেশ সচিবালয় প্রতি সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের কারণে যানজটে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে উল্লেখ করে বৈঠক বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উকিল নোটিশ দেওয়া হয়েছে। সাত দিন সময় বেঁধে দিয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি এই উকিল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
নোটিশে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে কেবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত পরিবর্তন না করলে এ বিষয়ে হাইকোর্টে রিট করবেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় রুলস অব বিজনেস ১৯৯৬-এর সংশ্লিষ্ট বিধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট মামলা করা হবে বলে জানান অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।
মন্ত্রিপরিষদের নিয়মিত সভা প্রধানমন্ত্রীর কার্যালয় অথবা রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে করার যুক্তি তুলে ধরেন তিনি। ওই আইনজীবী বলেন, ‘সকল কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রীর উপস্থিত থাকতে হবে বিষয়টা এমন নয়। একই সঙ্গে কোনও ধরনের আইন সংসদে উপস্থাপন করার আগে কেবিনেটে আলোচনা করতে হবে, বিষয়টা সংবিধানের সংশ্লিষ্ট ধারায় উল্লেখও নেই।’

আরও পড়ুন: যানজটে দুর্ভোগ: সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক বন্ধে উকিল নোটিশ  অন্তত ৭ অপরাধে সেলিম ওসমানের বিরেুদ্ধে অভিযোগ আনা যেতে পারে

/ইউআই/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
গ্যাস সংকটের মধ্যে দুঃসংবাদ, এলএনজি সরবরাহ ব্যাহত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: যা আছে ৯ লাখ টাকার আপসনামায়
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন