ইতালিতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন সোবহান সিকদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০১৬, ১৭:৫৫আপডেট : ৩০ মে ২০১৬, ১৭:৫৭

ইতালিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে আবদুস সোবহান সিকদারকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

আবদুস সোবহান সিকদার আবদুস সোবহান সিকদার বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্য। তিনি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। সোবহান সিকদার তার বর্ণাঢ্য কর্মজীবনে স্বরাষ্ট্র ও নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন প্রশাসনে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাও করেছেন। সূত্র: বাসস।

আরও পড়ুন: রংপুরে সন্তান হত্যার দায়ে মা ও সৎ বাবার মৃত্যুদণ্ড
/এফএস/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী