মিতু হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৬, ০৯:৩৩আপডেট : ০৬ জুন ২০১৬, ০৯:৩৪

মাহমুদা খানম মিতু

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, রবিবার রাত ২টার দিকে নগরের পাঁচলাইশ থানার বাদুরতলার বড় গ্যারেজের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

রবিবার সকালে সাড়ে ৬টার দিকে ছেলেকে স্কুলের বাসে তুলে দেওয়ার আগে চট্টগ্রামের জিইসি মোড়ে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও গুলি করে মিতুকে হত্যা করে।

বাবুল আক্তার সম্প্রতি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে ঢাকার পুলিশ সদর দফতরে যোগ দেন। এর আগ পর্যন্ত গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর-দক্ষিণ জোনের দায়িত্বে ছিলেন। জঙ্গিবিরোধী বেশ কয়েকটি অভিযোনে তিনি নেতৃত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন:

হত্যা পরিকল্পিত, ‘মিল’ খুঁজে পাচ্ছে পুলিশ

সন্ত্রাস দমনে বাবুল আক্তারের প্রত্যয় ‘ভাঙতে’ স্ত্রী হত্যা!

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
৪ জুয়েলার্সের ২২ ভরি স্বর্ণ নিয়ে ‘উধাও’ ব্যবসায়ী
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন