বেসরকারি তিন মেডিক্যাল কলেজ বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৬, ১৮:২৩ আপডেট : ১২ জুন ২০১৬, ১৮:২৯

তিন মেডিক্যাল কলেজ মেডিক্যাল কলেজ পরিচালনার নীতিমালা ভঙ্গ করায় দেশের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। কলেজগুলো হচ্ছে রংপুরের নর্দান মেডিক্যাল কলেজ, গাজীপুরের সিটি মেডিক্যাল কলেজ, আশুলিয়ার নাইটিংগেল মেডিক্যাল কলেজ। তবে শিক্ষার্থীদেরকে সংশ্লিষ্ট অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ অন্যান্য বেসরকারি কলেজে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হবে।
আজ সোমবার সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিক্যাল কলেজ নীতিমালা সংক্রান্ত সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই নির্দেশ দেন।
একইসঙ্গে নীতিমালা না মানায় চট্টগ্রামের সাউদার্ন মেডিক্যাল কলেজের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত এবং একই জেলার বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে কমিয়ে ৭৫ এ করা হয়েছে।
আগামী তিন মাসের মধ্যে দেশের ৬৮টি বেসরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে পরিদর্শন কমিটিকে নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিক্যাল কলেজের মান বজায় না থাকলে দেশে সুচিকিৎসক পাওয়া যাবে না। শুধু সার্টিফিকেট বিতরণের জন্য কলেজের কার্যক্রম চালিয়ে যেতে দেওয়া যায় না। কলেজের কার্যক্রমের মান সুরক্ষায় সরকার কঠোরভাবে তদারকি করবে। এ সময় পরিদর্শন কমিটির প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে বলে জানান মন্ত্রী। স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটি ইতোমধ্যে ২৫টি বেসরকারি কলেজের পরিদর্শন সম্পন্ন করেছে বলে সভায় জানানো হয়।

আগামীতে বেসরকারি মেডিক্যাল কলেজ অনুমোদন, নবায়ন ও আসন সংখ্যা বৃদ্ধির সময় স্বাস্থ্য মন্ত্রণালয়, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পৃথক পৃথক পরিদর্শন প্রতিবেদন সমন্বিতভাবে আলোচনার মাধ্যমে পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মাঝে অতিরিক্ত সচিব বিমান কুমার সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শহীদুল্লাসহ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন।

/জেএ/ এএইচ/

আরও পড়ুন-

সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী কর্মকর্তাকে মারধর:এমপি মোস্তাফিজকে আত্মসমর্পণের নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
পেটে ছিল যমজ সন্তান, সিজারের পর চিকিৎসক ফেরত দিলো একজনকে
পেটে ছিল যমজ সন্তান, সিজারের পর চিকিৎসক ফেরত দিলো একজনকে
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
পর্যটক সেজে পাকিস্তানে স্কুবা ডাইভিং প্রশিক্ষণ নিচ্ছে লস্কর, দাবি ভারতের
রাজধানীর বাড্ডায় বাসে আগুন, যাদের দুষছে পুলিশ
রাজধানীর বাড্ডায় বাসে আগুন, যাদের দুষছে পুলিশ
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
১৯৯০ সালের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনে হামে প্রথম শিশুমৃত্যু
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
প্রথমদিন সেন্টমার্টিনে ৮৩৭ পর্যটক, যেতে খরচ লাগে কত
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
গাজীপুর সাফারি পার্কে জন্ম নিয়েছে নীলগাইয়ের চার শাবক
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি