গুলশান হামলা

হলি আর্টিসানের পাশের বাড়ি থেকে বিদেশি নাগরিকসহ উদ্ধার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ০৩:৩৭আপডেট : ০২ জুলাই ২০১৬, ০৪:০৭

গুলশানের  হলি আর্টিসান রেস্তোরাঁর পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে আটকে পড়া দুইজনকে উদ্ধার করেছে সোয়াত। শুক্রবার রাত আড়াইটার এ উদ্ধার অভিযান সম্পন্ন হয়।

সোয়াত এর একটি দল

উদ্ধারকৃত দুই ব্যক্তি রেস্তোরাঁয়র আর্জেন্টিনীয় রাঁধুনী দিয়েগো ও বাংলাদেশি বিদ্যুৎমিস্ত্রী বেলারুল। দু’জনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।  বাহিনীর ৮ সদস্যের একটি দল বুলেটরোধী ঢালের সহায়তা নিয়ে ওই বাড়িতে ঢুকে দুই দফায় উল্লিখিত দুই জনকে উদ্ধার করে।

প্রসঙ্গত, রাজধানীর গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ডিবির সহকারী (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন নিহত হয়েছেন। এছাড়া পুলিশসহ অর্ধশত আহত হয়েছেন।

এ সময় হোটেলের ভেতরে ৪ জন জাপানি নাগরিকসহ প্রায় ২০ জন জিম্মি হন। একই ভবনে ‘ও কিচেন’ নামে আরেকটি রেস্তোরাঁর আরও পাঁচজনকে জিম্মি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিচালক (আইজিপি)।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনার সূত্রপাত ঘটে।

/এমও/এইচকে/

আরও পড়ুন: আত্মসমর্পণের আহ্বান যৌথ বাহিনীর, জঙ্গিদের তিন শর্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি