কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৬, ০৯:৩৩ আপডেট : ২৬ জুলাই ২০১৬, ১৪:১৯

কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা

নিরাপত্তার কারণে কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে জানা গেছে, এই এলাকায় ছোট বড় অন্তত ২৭ টি স্কুল-কলেজ রয়েছে।
হলি ক্রিসন্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক এম আহমেদ খান বাংলা ট্রিবিউনকে জানান, সকাল বেলা থেকে অভিভাবকরা বারবার ফোন করে জানতে চাচ্ছিলেন যে, তারা সন্তানদের স্কুলে পাঠাবেন কিনা। এরপর আমরা স্থানীয় পুলিশের সঙ্গে কথা বলে আজকের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছি।
কল্যাণপুর গার্লস স্কুল অ্যাণ্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, নিরাপত্তার জন্য আমরা আমাদের কলেজ আপাতত আজকের (মঙ্গলবার) জন্য বন্ধ ঘোষণা করেছি।
তিনি বলেন, ৫ নম্বর রোডের খুব কাছেই আমাদের কলেজ। নিরাপত্তার কারণে এই এলাকায় শিক্ষার্থীসহ কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছেনা। আমাদের শিক্ষার্থী ও অভিভাবকরাও বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ফলে কলেজ বন্ধ ঘোষণা করেছি।
দিন কেজি জুনিয়র স্কুল, শিশু কল্যাণ কেজি স্কুল, কল্যাণপুর ল্যাবরেটরি স্কুলসহ কল্যাণপুরের ৫ নম্বর রোড ও তারা আশে পাশে আরও ২৭ টির মত ছোট-বড় স্কুল ও কলেজ রয়েছে বলে তিনি জানিয়েছেন।
কল্যাণপুর এলাকার সব স্কুল বন্ধ ঘোষণা উল্লেখ্য, রাজধানীর কল্যাণপুরে ৫ নম্বর রোডের ৫ তলা ভবনে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত হয়েছে। অপারেশন স্টর্ম-২৬ নামে চালানো এক ঘণ্টাব্যাপী অভিযানে ভবনে থাকা  ৯ জঙ্গি মারা যায় পুলিশের গুলিতে। জঙ্গিরা নিহত হবার পর পুলিশ অভিযান সমাপ্ত ঘোষণা করেছে।

আরও পড়ুন:

অপারেশন স্টর্ম-২৬   :কল্যাণপুরে পুলিশের অভিযানে ৯ জঙ্গি নিহত

ছবি: সাজ্জাদ

জেএ/আরএআর/ এপিএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
আইজিপির ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যে এইচআরএসএসের উদ্বেগ ও নিন্দা
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
শিল্পকলা একাডেমির গেটে ককটেল বিস্ফোরণ, মূল হোতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি